বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে দিনে ২০টি সংসার ভাঙছে, জানা গেল কারণ

নবীন নিউজ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ১২:০০ পি.এম

প্রতীকী ছবি প্রতীকী ছবি।

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ। প্রতিদিন গড়ে প্রায় ২০টি বিবাহ বিচ্ছেদ ঘটে ময়মনসিংহ জেলায়। আর এর অন্যতম প্রধান কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক (পরকীয়া) এবং দাম্পত্য জীবনে অক্ষমতা, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, স্বামীর দীর্ঘদিন প্রবাসে থাকা ও অল্প বয়সে বিয়ে। 

এসবকেই বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। গত বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে ৫৭টি আর বিচ্ছেদ ঘটেছে ২০টি করে। 

ময়মনসিংহ জেলায় প্রায় ৬০ লাখ লোক বসবাস করে। জেলা সাব-রেজিস্ট্রারের তথ্য থেকে জানা যায়, এ জেলায় ২০২৩ সালে বিয়ে হয়েছে ২০ হাজার ৮০৫টি। এরমধ্যে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৩০০টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৭ বিয়ে এবং ২০টির মতো বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সে হিসাবে বিচ্ছেদের হার প্রায় ৩৩ শতাংশ। এর আগের বছর ২০২২ সালে ২০ হাজার ২১৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৬ হাজার ৩৯০টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৬ বিয়ে এবং ১৮টির মতো বিচ্ছেদ ঘটেছে। ২০২১ সালে ১৯ হাজার ৯৩৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয় ৫ হাজার ৯১১টি। ২০২০ সালে ২১ হাজার ৮টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটে ৫ হাজার ৫৩২টি। 

ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী নাহরিন সুলতানা নীলা বলেন, আমি ১৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত। এরমধ্যে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) হয়ে কাজ করেছি নারীদের নিয়ে। বিয়ে বিচ্ছেদে আমরা অনেকগুলো কারণ লক্ষ্য করতে পেরেছি। এরমধ্যে: স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও সমন্বয়হীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পরকীয়ায় জড়িয়ে পড়া, অল্প বয়সে বিয়ে, বহুবিবাহের কারণে মূলত বিয়ে বিচ্ছেদ প্রতিনিয়ত বাড়ছে। 

তিনি আরো বলেন, সুনির্দিষ্ট আইন থাকলেও সঠিক প্রয়োগ না হওয়ায় কোনো ভাবেই এটি নিয়ন্ত্রণে আসছে না। বিয়ে বিচ্ছেদ নিয়ন্ত্রণে আনতে হলে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। 

মহিলা বিষয়ক অধিদফতর ময়মনসিংহের উপ-পরিচালক নাজনীন সুলতানা বলেন, এগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ মানুষের মানসিকতা। দ্বিতীয় কারণ হচ্ছে, পুরুষতান্ত্রিক মনোভাব আর বহুবিবাহ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, জেলার অধিকাংশ মানুষ কর্মের সন্ধানে প্রবাসে বসবাস করেন; যার কারণে এর প্রভাব পড়ে স্ত্রীর ওপর। সেই সুযোগ ও একাকীত্ব দূর করার জন্য স্ত্রী অন্য সম্পর্কে জড়ান। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে মানুষ পরকীয়ায় জড়াচ্ছেন। সাধারণ মানুষকে এ থেকে সচেতন করতে বিট পুলিশিং জোরদার করা হচ্ছে। বিয়ে বিচ্ছেদ কমিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা