নবীন নিউজ, ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ১২:২৫ পি.এম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হযরত আলী ওরফে খোকন (৩৭) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সেপটিক ট্যাংকের ভেতর সুইপার আটকা পড়লে তাকে রক্ষা করতে সেখানে যান বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীও (৩৩)। এরপর দুইজনেরই মৃত্যু হয়।
রবিবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ পাটোয়ারী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের মিস্ত্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে।
গ্রামবাসী জানান, বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় ভেতরে বিষাক্ত গ্যাসে (মিথেন) অসুস্থ হয়ে পড়ে তিনি। এ সময় রিয়াদ তাকে বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। এক পর্যায়ে মই ভেঙে তিনিও ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় বিষাক্ত গ্যাসে দুইজনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুইজনের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, “সেপটিক ট্যাংক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা