নবীন নিউজ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৪ ১১:৩০ এ.এম
সংগৃহীত ছবি
বিয়ের জন্য পাত্রী দেখতে এসে পছন্দ হয়নি বরপক্ষের। পরে তারা ফিরে যাওয়ার সময় কনে পক্ষের লোকজন তাদের ওপর হামলায় চালায়। এতে ছেলের দুলাভাই আজিজুল হক মোল্লা নিহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটের চুল খোলা ইউনিয়নের আংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার ছেলে।
জানা গেছে, ফেসবুকে চার মাস প্রেমের পর চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে একই উপজেলার গাংনী গ্রামের মো. গাজীর ছেলে হাফিজুর রহমানের বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের দিন ধার্য ছিল। কেউ কাউকে না দেখেই প্রেমিকসহ বরপক্ষ বিয়ের জন্য এসেছিল চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির বাড়িতে। পরে প্রেমিকাকে সরাসরি দেখে পছন্দ না হওয়ায় বরপক্ষের সবাই চলে যেতে থাকে।
ওই সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসরেই কনেপক্ষের ১০-১২ জন বর হাফিজুর রহমানের দুলাভাই আজিজুল হক মোল্লাকে মারধর করে। এ সময় গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, এরই মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা