বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

মিয়াবাড়ি মসজিদের নান্দনিক সৌন্দর্য টানছে দর্শনার্থীদের

নবীন নিউজ, ডেস্ক ৩০ মার্চ ২০২৪ ১২:১৬ পি.এম

ফাইল ছবি

বরিশাল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সদর উপজেলার রায়পাশা-কড়াাপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের মিয়াবাড়িতে অবস্থিত প্রাচীন এ মসজিদটি। মসজিদের পাশে দুটি বিশালাকার দীঘিও আছে, যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।

মসজিদটি বরিশাল অঞ্চলের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এটি ১৮০০ শতকে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। সম্প্রতি মসজিদটি রং করা হয়েছে এবং এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে।

মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমস্থিত। মূল মসজিদের সৌন্দর্যবর্ধন করা হয়েছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আছে তিনটি দরজা। মসজিদটির নিচতলায় ছয় দরজাবিশিষ্ট আবাসন ব্যবস্থা। যেখানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য করা হয়েছে থাকার ব্যবস্থাও। মসজিদের ছাদের মাঝখানে আছে বড় তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার। এসবের মাঝে আছে ১২টি ছোট মিনার।

মিয়াবাড়ি মসজিদের নান্দনিক অপরূপ সৌন্দর্য টানছে দর্শনার্থীদের। মসজিদের দ্বিতীয় তলায় উঠতে একটি প্রশস্থ সিঁড়িও আছে। সিঁড়ির নিচে দুটি বাঁধানো কবর। কিন্তু এ কবর দুটি কাদের সেটা আজও জানা যায়নি। মসজিদের সামনে ও পেছনে দুটি বিশালাকার দীঘি। প্রায় প্রতিদিনই মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।

মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে। কিন্তু মসজিদটিতে প্রবেশের একমাত্র সড়কটির অবস্থা খুবই নাজুক। সংস্কারের অভাবে দিন দিন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সড়কটি সংস্কার করা এখন সময়ের দাবি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ শাহরিয়ার বাবু বলেন, মসজিদটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন আসে। তবে মসজিদে প্রবেশের পথটি একটু খারাপ হওয়ায় লোকজনের আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। শিগগির রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেয়া হবে। এছাড়া মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদফতরের লোকজন দেখাশোনা করে।

নবীন নিউজ/এফ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?