নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ০১:১৩ পি.এম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নেতা শরিফুল ইসলাম ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছেন। পরে পুলিশ তাকে আটক করে একটি মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন।
শরিফুল ইসলাম ওরফে শরিফের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মহানগরে ছাত্র আন্দোলন চলাকালীন তিনি (শরিফুল) শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এমনকি আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে শ্লীলতাহানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বরিশাল কোতয়ালী ও বন্দর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগেও তিনি আটক হয়েছিলেন।
এছাড়াও আওয়ামী সরকারের আমলে সার্জেন্ট মনিরুল ইসলাম ও তার সহকর্মী এক কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করেন ছাত্রলীগ নেতা শরিফুল ও তার সঙ্গীরা। তখন তাকে আটক করা হলেও তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হওয়ায় বিষয়টি মীমাংসার মাধ্যমে ছাড়া পান তিনি। যদিও তার আগে তিনি বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।
বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শরিফুল কোন মামলায় আটক হয়েছে তা এখনও নিশ্চিত করেননি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন