নবীন নিউজ, ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০১:০০ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা ও আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেবার অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় রেজিস্ট্রার দপ্তরে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্য দফতর থেকে আমাকে চিঠি দিয়ে দুটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেবার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেয়া হবে।
এদিকে প্রক্টর ও রেজিস্টার দপ্তর সূত্রে জানায়, গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা এবং ১ আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারীদের পুলিশে ধরিয়ে দেবার ঘটনায় প্রাথমিকভাবে বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে আন্দোলনকারীরা। রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, স্ব স্ব বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ শেষে আগামী জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
এছাড়া এসব ঘটনার হুকুমদাতা হিসেবে চিহ্নিত করে পৃথক অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৬ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে একটি ছাত্র সংগঠনের নেতাদের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ২ জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, ছাত্রদের ৩টি পক্ষ অভিযুক্তদের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার বিশ্লেষণ চলমান রয়েছে।
প্রক্টর এটি এম রফিকুল ইসলাম জানান, ‘আমরা চাইলেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারি না। বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা যাচাই বাছাই করছি। এখনও মামলার সিদ্ধান্ত হয়নি।’
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি