রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার পেছনে এবার উগ্র ইসলামপন্থীদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মস্কোয় হামলা করার মতো অপরাধ উগ্র ইসলামপন্থীদের হাতে সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামি বিশ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করছে। তবে এই হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতারও ইঙ্গিত দিয়েছেন পুতিন। এ খবর নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যশ আলজাজিরা।
গত শুক্রবার মস্কোয় ক্রোকাস সিটি হলে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর ছদ্মবেশী বন্দুকধারীদের হামলায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। ভায়াভহ ওই হামলায় অন্তত ১৩৭ জন নিহত এভং ১৮০ জন আহত হয়েছেন। হামলাকারীদের অগ্নিসংযোগে ধসে পড়ে হলের ছাদ।
এর পর সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কোয়ে হামলার পেছনে ইউক্রেনর হাতও থাকতে পারে। কারন, কিয়েভ শাসকদের হাত ধরে ২০১৪ সাল থেকে যারা আমাদের দেশের সঙ্গে লড়াই চালিয়ে আসছে, এবং বিভিন্ন গোষ্ঠিকে মদদ দিচ্ছে।
পুতিন তাঁর বক্তব্যে হামলার সঙ্গে আইএসআইএলের সহযোগী আইএস-কের সংশ্লিষ্টতার ব্যাপারে কিছু উল্লেখ করেননি; যদিও হামলার দায় একাধিকবার স্বীকার করে এরই মধ্যে ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি।
তবে আইএস-কের দায় স্বীকারের পর তাদের স্বীকারোক্তিকে সঠিক বলে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। দেশটির মিত্র ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, তাঁর দেশের গোয়েন্দাদের তথ্যও আইএসআইএলের হামলায় জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেছেন, ‘ রাশিয়া একসঙ্গে সবকিছু করতে পারবে না। স্থানীয়দের ওপর চাপ বৃদ্ধি করেন এবং কখনো কখনো সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে একটি দেশের কাছে যে তথ্য দরকার, তা না–ও পেতে পারে। এজন্য রুশ গোয়েন্দারা ব্যর্থ হয়েছে। সম্ভবত তারা ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক বিরোধীদের সামলানো নিয়ে অতিরিক্ত ব্যস্ত।
এ হামলার মধ্য দিয়ে রাশিয়ার গোয়েন্দাদের ব্যর্থতার প্রমাণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘দুঃখজনকভাবে আমাদের বিশ্ব দেখিয়েছে, কোনো শহর, কোনো দেশ সন্ত্রাসবাদের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ নয়।’ রাশিয়াকে রক্ষায় গোয়েন্দা সংস্থাগুলো ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ