শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বেসামরিক এলাকায় ভুলবশত ৮টি বোমা ফেলল দ.কোরিয়ার যুদ্ধবিমান

নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ১০:৫৬ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ায় একটি বেসামরিক এলাকায় যুদ্ধবিমান থেকে ভুলবশত আটটি বোমা ফেলার পর সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পোচিওন শহরে স্থানীয় সময় সকাল ১০টা চার মিনিটে বিমান বাহিনীর কেএফ-১৬ বিমান থেকে বোমাগুলো পড়ে। 

দেশটির বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত ভুল স্থানে আটটি বোমা ফেলা হয়।

তবে আটটি বোমার মধ্যে শুধুমাত্র একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পোচিওন কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল বাকি সাতটি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। তারা জানিয়েছে, এলাকার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যদিও বেসামরিক বাসস্থানের কাছে কখনও কখনও সরাসরি গুলি চালানোর অনুশীলন হয়, তবে খুব কমই আহত হওয়ার খবর শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুই ব্যক্তির ঘাড়ে ও কাঁধে আঘাত লাগে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে কোরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, ‘আমাদের কেএফ-১৬ (জেট ফাইটার) ভুলবশত এমকে-৮২ বোমার ৮টি শেল ফেলেছে। এটি ফায়ারিং রেঞ্জের বাইরে পড়েছিল।’

তারা আরো জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং ক্ষতির জন্য ক্ষমা চেয়েছে।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও প্রদান করা হবে বলে জানিয়েছে। এ ঘটনার একটি গির্জা ভবন এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ভবনের ভাঙা জানালা এবং ক্ষতিগ্রস্ত গির্জার ছাদ দেখা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের প্রশিক্ষণটি মার্কিন বাহিনীর সঙ্গে একটি যৌথ মহড়ার অংশ ছিল। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যৌথ মহড়া পরিচালনা করার জন্য প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর এটিই প্রথম মহড়া। এটি এমন এক সময়ে হচ্ছে, যখন উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান জোট নিয়ে দুই দেশ ক্রমশ সতর্ক হয়ে উঠছে।
সূত্র: বিবিসি

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ