মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

সেলফি প্রবণতা কি ইবাদতের মাহাত্ম্য নষ্ট করে?

নবীন নিউজ, ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ১১:৩০ এ.এম

সংগৃহীত ছবি

ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত স্থান মসজিদে নববী। এখানেই অবস্থিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ। গত জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মদিনার মসজিদে নববীতে এক কোটি মানুষ নামাজ আদায়ের পাশাপাশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওজা জিয়ারত করে সালাম পেশ করেছেন।

হারামাইন প্রশাসন জানিয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওজা জিয়ারতকারী পুরুষের সংখ্যা ৫৮ লাখ ৮৩ হাজার ৩৮৫ জন। আর নারীর সংখ্যা ৪৭ লাখ ২৬ হাজার ২৪৭ জন। রিয়াজুল জান্নাতে নামাজ আদায়কারীর সংখ্যা দৈনিক ৪৮ হাজারে পৌঁছেছে। রিয়াজুল জান্নাতের আয়তন ৩৩০ বর্গমিটার, ধারণক্ষমতা ঘণ্টায় ৮০০ জন। এখানে একজন নামাজি গড়ে ১০ মিনিট সময় পান।

মসজিদে নববীতে আসা, নামাজ আদায় করা, রওজা শরিফ জিয়ারত করা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরুদ ও সালাম পৌঁছানো এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করা খুবই সওয়াবের কাজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, মসজিদে নববী ও রিয়াজুল জান্নাতের মতো পবিত্র ও সম্মানিত স্থানে এসেও সেলফি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এক শ্রেণির মুসল্লি।

শুধু সেলফিই নয়, কেউ কেউ তো এমন কাণ্ডও করছে যে, একজন কান্নারত অবস্থায় দোয়ার অভিনয় করছে বা নামাজের মতো অঙ্গভঙ্গি করছে, আরেকজন সেটার ছবি তুলে দিচ্ছে। এসব কর্মকাণ্ড আমলের সওয়াব ধ্বংসে মারাত্মকভাবে ভূমিকা রাখছে।

এসব স্থানে সেলফি বা ছবি তোলার মূল উদ্দেশ্যই হলো আত্মপ্রদর্শন। এটাকে শরিয়তের ভাষায় ‘রিয়া’ বলে। এই ‘রিয়া’ বা প্রদর্শন যদি হয় ইবাদতের ক্ষেত্রে তাহলে তা ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।

ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ‘সামান্যতম রিয়াও (লোক দেখানো আমল) শিরক।’ (সুনানে ইবনে মাজাহ)

গত বছরের মাঝামাঝি সময়ে সৌদি সরকার রওজা শরিফ ভ্রমণে নতুন আচরণবিধি ঠিক করে দেয়। সেখানে কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না তা জানিয়ে দেওয়া হয়। সেই বিধি অনুযায়ী রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। সেখানে উচ্চৈঃস্বরে কথা বলা যাবে না। সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা এবং বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ।

সেখানে ছবি তোলা ও ভিডিও করা শরিয়তে নিষিদ্ধ, সৌদি আইনে নিষিদ্ধ এবং সেখানে অবস্থানরত সৌদি পুলিশও প্রতিনিয়ত নিষেধ করে যাচ্ছে। এরপরও অনেক মুসল্লি নির্লজ্জের মতো ছবি তুলে যাচ্ছে।

বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, যারা সেখানে ছবি তোলে ও ভিডিও করে তাদের বেশির ভাগই হলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক। এত নিষেধের পরও তাদের কি বোধোদয় হবে না যে, সেখানে ইবাদতের উদ্দেশে গিয়ে ছবি তুললে ইবাদতের মাহাত্ম্য নষ্ট হবে এবং ইবাদত হবে সওয়াবশূন্য? শুধু তাই নয়, ইমানও নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহতায়ালা সবাইকে বোঝার তওফিক দান করুন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?