নবীন নিউজ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
বরিশালে জেলা আওয়ামী লীগেরও সভাপতি এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরের কালীবাড়ি রোডে হাসানাতের বাড়ি ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা। হাসানাতের ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি এই বাড়িতেই থাকতেন।
অন্যদিকে, বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা।
এর আগে সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামেন গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যদের একটি দল। রাত পৌনে ১২টা দিকে কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর চলছিল।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।
পরে রাত ২টার দিকে প্রায় একই ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতেও। ছাত্র-জনতা বুলডোজার দিয়ে তার বাড়িটি গুড়িয়ে দেয়। তবে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্র-জনতাকে সাময়িক নিবৃত করতে সক্ষম হন। তবে, গভীর রাতে আবারও ভবনের কিছু অংশ ভাঙতে শুরু করে ছাত্র-জনতা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন