নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০২:৪০ পি.এম
ছবি- সংগৃহীত।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে সৌদি প্রবাসী প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাড়িতে গত ৫ দিন ধরে অনশনে বসেছেন একই গ্রামের বাসিন্দা রুপালি আক্তার নামের এক তরুণী। তার সঙ্গে মা এবং খালাও অনশনে বসেছেন।
জানা যায়, রুপালি ও সাগর দুজনে ফুফাতো মামাতো ভাইবোন। সাগর সৌদি আরব প্রবাসী। মোবাইল ফোনে গত দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একটা সময় সাগর তার ফুফাতো বোন রুপালি আক্তারকে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন রুপালির মা বিয়েতে রাজি হননি। রুপালিকে অন্যত্র বিয়ে ঠিক করেছিলেন। পরবর্তীতে সাগর রুপালিকে বিয়ে করতে চাইলে তার মা না করে দেন। পরে যেকোনো কারণে রুপালির বিয়ে ভেঙে যায়।
গত শুক্রবার নাগেরপাড়া গ্রামে প্রেমিক সাগরের বাবা-মা রুপালিকে রেখে অন্য মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করবে- তাই সাগর রুপালিকে তার বাড়িতে আসতে বলেন। সাগরের মায়ের পা ধরে মাফ চাইতে বলেন। তখন সাগরের মা ওই মেয়েকে মেনে নিতে রাজি হননি; তাকে ঘর থেকে বের হতে বলেছেন। পরে রুপালি বাড়ি থেকে বের না হওয়ায় সাগরের মা ও তার ভাইবোন সবাই বাড়ি থেকে চলে যায়। এখন পর্যন্ত সাগরের মা-বাবা সবাই নির্বাসিত হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে আসতে পারছেন না; কারণ রুপালি ও তার মা খালা সবাই বাড়ি দখল করে রেখেছেন।
প্রেমিকের ভাই জানান, গত পরশু এ বিষয়ে স্থানীয় মুরুব্বিরা ঘটনাটির বিবেচনা করে মেয়ের মায়ের দাবি অনুযায়ী প্রেমিক সাগরের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য বলেছিলেন। তখন মেয়ের মা তিন লাখ টাকায় দরবার মেনে নিয়েছিলেন ও ৫০ হাজার টাকা এডভান্স দিয়েছিল ছেলেপক্ষ। এখন দুদিন পর মেয়ের মা পাঁচ লাখ টাকা দাবি করছেন, তা নাহলে ছেলের বাড়ি তারা ছাড়বেন না।
এ বিষয়ে প্রেমিক সাগরের মা রেহেনা বেগম ও ছোট ভাই আসিফ বলেন, আমরা পাঁচ দিন যাবত সবাই বাড়ির বাইরে, বাড়িতে উঠতে পারছি না। ওই মেয়ে এবং তার মা-খালা-নানি ঘর দখল করে রেখেছেন। আমরা একটি সুষ্ঠু সমাধান চাই।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা