রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বন্যায় ঘরবাড়ি হারিয়ে নির্বাক গারো সম্প্রদায়

নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০৯:৫৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শেরপুরের সীমান্ত ঘেঁষা নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি জনপদে ঢলের পানিতে সৃষ্ট বন্যায় দরিদ্র গারো সম্প্রদায়ের মানুষের মাটির তৈরি ঘরবাড়ি ব্যাপক পরিমাণে বিধ্বস্ত হয়েছে। বাসস্থান না থাকায় এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন।

দিন এনে দিন খাওয়া এসব গারো সম্প্রদায়ের হতদরিদ্র মানুষ তাদের পেটের ক্ষুধার চেয়ে মাথা গোঁজার ঠাঁই নিয়ে বেশি চিন্তিত। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের প্রায় শতাধিক গারো সম্প্রদায়ের মাটির তৈরি কাঁচা ঘর ভেঙে পড়েছে। এখন তাদের খোলা আকাশের নিচে ঠাঁই নেয়া ছাড়া কোনো পথ নেই।

জানা গেছে, অতি বৃষ্টিপাতের কারণে গত বৃহস্পতিবার ও শুক্রবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ভোগাই, চেল্লাখালি ও মহারশি নদী দিয়ে প্রবাহিত হয়। ফলে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। এ সময় গারো সম্প্রদায় অধ্যুষিত গ্রামগুলোর ওপর দিয়ে ঢলের পানি নেমে যাওয়ার সময় তাদের কাঁচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যায়। রোববার থেকে উজানের পানি নামতে শুরু করায় সেসব ধ্বংসস্তূপের চিত্র এখন ভেসে উঠছে।

স্থানীয় বাসিন্দা সোমেন মারাক বলেন, উপজেলার মরিয়মনগর, দুধনই, ভাটপাড়া, বারোয়ামারী, ধানশাইল, বাঁকাকুড়া, গজারীকুড়া গ্রামের গারো জনগোষ্ঠীর মাটির ঘরগুলো ক্ষতির শিকার হয়েছে সবচেয়ে বেশি।

বাঁকাকুড়া গ্রামের লরেন ন্যাংজিমা বলেন, গ্রামগুলোর মধ্যে বেশি ক্ষয়ক্ষতির শিকার ভাটপাড়া। গ্রামটির ৩৭টি পরিবারের সবগুলো ঘর নুইয়ে পড়েছে। একেকটি পরিবারে ঘরের সংখ্যা ২-৩টি। হঠাৎ করে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক মানুষ চরম বিপদে পড়েছেন। পার্শ্ববর্তী দুধনই, মরিয়মনগর, গজারীকুড়া, বারোমারীতেও একই চিত্র।

বারোমারীর যুথিকা রাকসাম, আধুনিকা ম্রং, বণিকা চিরান, লুটিস চিরান, কবিতা ম্রং, সলিন ম্রং, মহিমা চিরান, নির্দেশ চিরান, আলফন্স চিরানসহ আরো অনেকের বাড়ি বন্যার পানিতে মাটির ঘরগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া কারো ঘর ভেঙেছে আংশিকভাবে।

মহিমা চিরান বলেন, ধানশাইল, বাঁকাকুড়ার প্রায় ১০টি গারো পরিবারের ঘর ধসে পড়েছে। ওই ঘরগুলো ধসে পড়ার আগেই মানুষজন ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। একারণে হতাহতের ঘটনা কম ঘটেছে।

ভাটপাড়ার বাসিন্দা সৌহার্দ্য চিরান বলেন, উজানের ঢলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আমার গ্রামের শুধুমাত্র কয়েকটি পাকা ঘর বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে। ঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের আত্মীয়-স্বজন, পরিচিতজনদের বাড়িতে।

একই গ্রামের ফুলমনি ম্রং বলেন, ঘরবাড়ি সব ভাইঙ্গা নিয়ে গেছে। খাওয়ার সমস্যা হচ্ছে। গত দুইদিন ধরে কোন কিছু খাইতে পারি না। আমরা এখন নিরুপায়।

ষাটোর্ধ্ব মিটিলা চিসিম বলেন, ‘দুইদিন ধরে খাওয়া-দাওয়া নেই। কাপড়-চোপড় নেই। সব তলায়া গ্যাছে। কেউ আমাদের খবর নেয় নি।’

দুধনই গ্রামের মৃন্ময় চিরান জানান, তার গ্রামের প্রায় ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির মধ্যে রাতে অনেকেই তার বাড়িতে আশ্রয় নেন। ঘর হারানো লোকগুলো রীতিমত নির্বাক হয়ে গেছেন।

স্থানীয় এক কলেজের প্রভাষক মতিউর রহমান বলেন, পাহাড়ি নদী মহারশি ও সোমেশ্বরীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ বন্যার সৃষ্টি হয়। জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার কমপক্ষে ২২টি ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ বা পুনর্বাসনের বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরির কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা