ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও দুটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েল। স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী।
রোববার (২৪ মার্চ) ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
নতুন করে অবরোধের শিকার হাসপাতাল দুটি হলো আল-আমল ও আল-নাসর হাসপাতাল। এর আগে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা অবরোধ করে ৪৮০ জন হামাস যোদ্ধাকে আটকের দাবি করেছিল ইসরায়েল।
ইসরায়েল বলছে, পাঁচ মাস ধরে যুদ্ধে জর্জরিত গাজার হাসপাতালগুলোকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন দাবির সাফাই গেয়ে বেশকিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে দেশটি। তবে হামাস ও হাসপাতালের চিকিৎসকরা ইসরায়েলের এমন দাবি অস্বীকার করে আসছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তুমুল বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাংক হঠাৎ করে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-আমাল ও নাসের হাসপাতালের আশেপাশের এলাকায় ঢুকে পড়লে তাদের এক কর্মী নিহত হয়েছেন।
এক বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ইসরায়েলি সাঁজোয়া বাহিনী আল-আমাল হাসপাতাল বন্ধ করে দিয়েছে। এর আশপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমাদের দলের সব সদস্য এই মুহূর্তে চরম বিপদে রয়েছে। তারা কোনোভাবে চলাচল করতে পারছে না।
ইসরায়েলি বাহিনী এখন আল আমালের প্রাঙ্গণ থেকে কর্মী, রোগী ও বাস্তুচ্যুত মানুষকে সম্পূর্ণভাবে সরে যেতে বলেছে। তাদের সরিয়ে দিতে মানুষের দিকে স্মোক বোমা ছুড়ে মারছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে হামাস যোদ্ধারা আল-আমাল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। এ জন্য তাদের সেনারা আল-আমল হাসপাতালে অভিযান শুরু করেছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ