নবীন নিউজ, ডেস্ক ০২ জানু ২০২৫ ০৪:২২ পি.এম
ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় হামাসের পুলিশ প্রধানসহ ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার ইসরাইলের বিমান হামলায় তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। যা গত ১৫ মাস ধরে অব্যাহত রয়েছে। নববর্ষের দিনও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গত বুধবার (১ জানুয়ারি) উপত্যকায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হন।
আল জাজিরার প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতভর ‘মানবিক অঞ্চল' ঘোষিত আল মাওয়াসি এলাকাসহ উপত্যকাজুড়ে ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৩ জনে। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ