নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৫:২৬ পি.এম
ইন্দোনেশিয়ার মসজিদ কাউন্সিল (ডিএমআই) ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিধ্বস্ত গাজা উপত্যকায় ১০টি আধা-স্থায়ী মসজিদ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।
ডিএমআইর সভাপতি ইউসেফ কালা এক বিবৃতিতে বলেন, বিধ্বস্ত গাজা উপত্যকায় ১০টি মসজিদ নির্মাণের উদ্যোগটি দীর্ঘস্থায়ী সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশের একটি উপায়। তিনি আশা প্রকাশ করেন, গাজার শরণার্থী শিবিরে নির্মিত কিছু মসজিদ আসন্ন রমজান থেকেই উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে হামাসের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ চালাচ্ছেন তিনি। যাতে কর্মসূচির সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও এটি স্থায়ী শান্তির জন্য নতুন আশার বাতি জ্বালতে সক্ষম হবে। গত ১৫ মাসে ইসরায়েলের নৃশংস হামলার ফলে গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি অনেক মসজিদ ও গীর্জাসহ উপাসনালয় মাটির সঙ্গে মিশে গেছে।
ফিলিস্তিনি এনডোমেন্টস মন্ত্রী হাতেম আল-বাকরি জানিয়েছেন, ১৯৪৮ সাল থেকে, আমরা প্রতিদিন ফিলিস্তিনে দখলদার শাসকদের অত্যাচারের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকায় পশ্চিম তীরে ৬০% মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৮০টিরও বেশি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
আন্তর্জাতিক আইন অনুসারে, মসজিদে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। অথচ গাজায় ২০০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৮০টিরও বেশি মসজিদ ও তিনটি গির্জা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে ১০০০ বছরেরও বেশি পুরনো মসজিদও আছে। এমন পরিস্থিতিতে, ইন্দোনেশিয়ার এ উদ্যোগ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহানুভূতির একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ