নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ০৯:৩৩ এ.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) উত্তর জাবালিয়ার একটি পোলিও টিকা কেন্দ্রে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। এতে ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গাজায় দীর্ঘ সময় পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। পরে ইসরাইল একটি ‘মানবিত বিরতি’ প্রস্তাবে সম্মত হলে গতকাল টিকাদান কর্মসূচি শুরু করা হয়। কিন্তু তারপরও ইসরাইল হামলা চালিয়েছে, যা নিন্দনীয়।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘এমন নৃশংস হামলা মেনে নেয়া যায় না। মাত্র ৪৮ ঘণ্টায় ৫৯ জনের বেশি শিশু নিহত হয়েছে।’
এদিকে গাজায় গত একদিনে ইসরাইলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
অন্যদিকে ইরানের সামরিক স্থাপনায় হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এ হুঁশিয়ারি দেন খামেনি।
১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাস দখলের ৪৫ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন খামেনি। তিনি বলেন, ইহুদিবাদী শাসন কিংবা যুক্তরাষ্ট্র, যেই হোক না কেন ইরানের সঙ্গে যা করছে তার জন্য অবশ্যই কঠিন জবাব দেয়া হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ