নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:১৬ এ.এম
‘ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি’র ২১ বিঘা জমি দখলমুক্ত হলেও, বিপাকে কয়েক হাজার পরিবার। দিনভর উচ্ছেদ-অভিযানের পর, বস্তির খোলা আকাশের নিচেই রাত কাটায় পরিবারগুলো।
রাতভর সড়কের ওপর আসবাবপত্র পাহারা দিচ্ছেন ঝিলপাড় এলাকার এই বাসিন্দা। অভিযানে ভেঙ্গে দেয়া হয়েছে অনেকের মাথা গোজার ঠাঁই। মাসের শেষে, পরিবার-পরিজন নিয়ে কোথায় আশ্রয় নিবেন তারা, পাচ্ছেন না সেই দিশাও।
একই পরিস্থিতি প্রায় কয়েক হাজার পরিবারের। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন এলাকাটির বাসিন্দা। জানান-পূর্ব-নোটিশ দিলেও, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অভিযানে তারা পড়েছেন বিপাকে।
তাই অনেকটা বাধ্য হয়েই, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। কেউ আবার রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। অভিযানের পর, রীতিমত ধংসস্তূপে পরিনত হওয়া মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় এলাকা।
মূলত, ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া ৭ একর জায়গা দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ। গড়ে তোলেন অবৈধ স্থাপনা এবং গরুর খামার।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছেন, দখলদারদের কোন ছাড় দেয়া হবে না। যতো প্রভাবশালীই হোক, সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক বলেন, অনেক আগেই ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে এই জায়গা বরাদ্দ দেয়া হয়েছিলো। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান বাস্তবায়ন করা হচ্ছে।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকরি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন