নবীন নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০২ পি.এম
সংগৃহীত ছবি
১৭ বছর পর কারামুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকায় পা রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগমনকে ঘিরে এলাকায় খুশির আমেজ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেফতার হন পিন্টু। মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। সেই থেকে ১৭ বছর কারাগারে ছিলেন বিএনপির এ নেতা। সরকার পরিবর্তনের পর ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পিন্টু।
কারামুক্তির ২ মাস পর গোপালপুর উপজেলার গুলিপেঁচা নিজ এলাকায় আসার কথা রয়েছে পিন্টুর। ওইদিন বিকাল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ১৭ বছর পর প্রিয় নেতার আগমনে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। এছাড়া নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে নেতার। আমাদের অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডগুলোতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন