শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতের এমপি হলেন ঋষি সুনাকের শাশুড়ি

নবীন নিউজ ডেস্ক ২৪ মার্চ ২০২৪ ০৮:০৬ পি.এম

ভারতের এমপি হলেন ঋষি সুনাকের শাশুড়ি

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি। এখবর নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম বিবিসি।

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। তাদের মেয়ে অক্ষতা মূর্তি ২০০৯ সালে সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক।

ভারতীয় রাজ্যসভায় বেশিরভাগ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে আসেন। তবে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন ভারতের রাষ্ট্রপতি। তারা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত।

এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সুধা মূর্তির এই নিয়োগ নারী শক্তির একটি দৃষ্টান্ত, যা আমাদের দেশের ভাগ্য গঠনে নারীদের শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরে। সমাজকর্ম, জনকল্যাণ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অপরিসীম ও অনুপ্রেরণাদায়ক।

দেশের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, এই নিয়োগ আনন্দদায়ক বিস্ময় হিসেবে এসেছে। আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মানের কথা বলতে পেরে আমি দ্বিগুণ রোমাঞ্চিত।

সূধা মূর্তি বলেন, আমি এখনো সংসদীয় কর্মকাণ্ডের পরিকল্পনা তৈরি করতে পারিনি। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের জনগণের জন্য সর্বোত্তম কী কাজ করা যায়, তাই দেখব।

১৯৯৬ সালে ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন সুধা মূর্তি। এছাড়াও গেটস ফাউন্ডেশনের সদস্য তিনি। কর্ণাটকে একাধিক অনাথাশ্রম খুলেছেন যা সার্বিক অর্থায়নও করেন। এছাড়াও কর্ণাটকের রাজ্যে গ্রামে গ্রামে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রয়েছে ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির।

এর আগে গত বছর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ সুধা মূর্তিকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’-এ ভূষিত করেছিল ভারত সরকার।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ