শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৩৬০ লেভেল ক্রসিংয়ে নেই গেট নেই গেটম্যান

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১১:২৯ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

রেলের লালমনিরহাট ডিভিশনে গেট ও গেটম্যান নেই এমন লেভেল ক্রসিংয়ের সংখ্যা এখন ৩৬০টি। ফলে অরক্ষিত হয়ে পড়ছে লেভেল ক্রসিং। বাড়ছে দুর্ঘটনা। লালমনিরহাট রেলওয়ে ডিভিশন সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের আওতায় ৫৪০ কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে। লেভেল ক্রসিং রয়েছে ১ হাজার ৯৩৯টি। এর মধ্যে গেট ও গেটম্যান রয়েছে ৪১৩টিতে। গেট রয়েছে কিন্তু গেটম্যান নেই এমন লেভেল ক্রসিংয়ের সংখ্যা ১ হাজার ১৬৬টি। গেট ও গেটম্যান কোনোটিই নেই এমন লেভেল ক্রসিং রয়েছে ৩৬০টি।

লেভেল ক্রসিংয়ের বেশির ভাগ অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শীত মৌসুমে ও রাতের বেলায় মানুষ বেশি দুর্ঘটনাকবলিত হয়। এ ছাড়া অরক্ষিত লেভেল ক্রসিংয়ে রেলের গতির অনুমান করতে না পেরে অনেকে রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। অনুসন্ধানে জানা গেছে, কিছু সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও নিজেদের সুবিধার জন্য যেখানে-সেখানে রেললাইনের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করছেন। এসব রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। রেলওয়ে আইনের নিয়মনীতি না মেনে রাতারাতি এসব রাস্তা তৈরি করা হয়।

সূত্র মতে, সৈয়দপুর রেলওয়ে জেলার আওতায় ৫ জেলায় গত ২০২২ সালে ৯২ জন, ২০২৩ সালে ১০১ জন ও ২০২৪ সালে ৫৮ জন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এদিকে, প্রতিদিন রংপুরের কাউনিয়া জংশন থেকে প্রায় ১০টি আন্তনগরসহ ২৮টি রেলচলাচল করে। রংপুর থেকে কাউনিয়া পথেই সড়কে অন্তত ১২টি ক্রসিং এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অনেক স্থানে গেটম্যান নেই, এমন সাইন বোর্ড লাগিয়ে রেল কর্তৃপক্ষ দায়িত্ব সারছেন। এ বিষয়ে রংপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী বলেন, লেভেল ক্রসিং সুরক্ষিত করতে কাজ করছে রেল বিভাগ। গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ হলে সমস্যা কমে যাবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা