নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৮:৩৯ এ.এম
অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে রাজশাহী বিভাগের ৮ জেলায় গত এক বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে ৬৫ জন। সংশ্লিষ্টরা বলছেন, রেল ক্রসিংগুলোতে কোনো গেটম্যান না থাকায় অসাবধানতাবশত পারাপার হতে গিয়ে ঘটছে অধিকাংশ দুর্ঘটনা।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৫৪টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী আনা নেয়া করে। ট্রেন আসার পরও রেলক্রসিং না নামানোর ফলে যানবাহন চালক ও সাধারণ মানুষ অসাবধানতাবশত পারাপার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। তবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে। জেলার ১৩৫টি রেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান আছে ৯৫টিতে। আর অরক্ষিত রেল ক্রসিংয়ের সংখ্যা ৪০টি।
এদিকে, নওগাঁর সান্তাহারে রেল লাইনের ওপর বসছে বাজার। এছাড়া নড়বড়ে সিগন্যাল বাতি ইট ঝুঁলিয়ে চলে সচল করার চেষ্টা। জেলায় ৩২টি গেটের মধ্যে ১৬টিতে নেই গেটম্যান। সান্তাহার থেকে উত্তর পশ্চিমাঞ্চলের ৭০ কিলোমিটার রেলপথে এমন অব্যবস্থাপনায় চলছে যুগের পর যুগ। দুর্ঘটনা রোধে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগের দাবি সংশ্লিষ্টরা। অসতর্কতার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে দাবি রেলওয়ে পুলিশের সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।
পাবনাতে রেল ক্রসিং রয়েছে ১৩০টি, এরমধ্যে ২২টি অরক্ষিত। এছাড়া কয়েকটি স্থানে রেল ক্রসিং থাকলেও সেগুলো নষ্ট হয়ে গেছে, নেই গেটম্যানও। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন।
নাটোরে ৫৪ কিলোমিটার রেলপথের মধ্যে ৩০টি অরক্ষিত। জনসাধারণের চলাচলের সুবিধার্থে কয়েকটি গেটে পাকা সড়ক নির্মাণ করা হলেও রেলওয়ে কর্তৃপক্ষের নজরে না আসায় সেগুলোতে কোনো গেটম্যান নেই। স্থানীয়রা ট্রেন আসার সময় ব্যক্তি উদ্যোগে কোনো কোনো গেটের দুপাশে বাঁশ ঝুঁলিয়ে রাখছেন।
বগুড়ায় ৭০ কিলোমিটার রেলপথে ২১টি অনুমোদনহীন রেল ক্রসিং রয়েছে। এছাড়া অনুমোদন আছে কিন্তু গেটম্যান নেই এমন রেল ক্রসিং রয়েছে আরও ১০টি। ফলে প্রতিটি রেল ক্রসিং যেন এক একটি মরণফাঁদে পরিণত হয়েছে। এসব রেল ক্রসিং পার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, রেল ক্রসিংগুলোতে বিভিন্ন সতর্কমূলক বার্তা দিয়ে সাইনবোর্ড ঝুলানো হলেও সাধারণ মানুষ ও যানবাহন চালকরা সচেতন না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চল রেলওয়ের দূরত্ব ১ হাজার ৫৬৮ কিলোমিটার। এ অঞ্চলে মোট গেটের সংখ্যা ১ হাজার ৫৮২টি। এরমধ্যে ৮১৮টিতে নেই গেটম্যান। গত এক বছরে বিভাগের আট জেলায় ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ মারা গেছে ৬৫ জন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা