নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০১:১৩ পি.এম
রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে—কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।
কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এর মধ্যে বকেয়া বেতন দেওয়া হবে। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে আগামী রোববার (২২ ডিসেম্বর) আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে। যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রোববার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারও আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।
ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।
এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করে রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন