শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মস্কোয় ভয়াবহ হামলা নিয়ে যা বললেন পুতিন

নবীন নিউজ ডেস্ক ২৪ মার্চ ২০২৪ ০২:৩৭ পি.এম

মস্কোয় ভয়াবহ হামলা নিয়ে যা বললেন পুতিন

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২২ মার্চ) ক্রোকাস সিটি হলে কনসার্ট উপভোগ করতে যাওয়া লোকজনের ওপর হঠাৎ করেই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। এখবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স।

পুতিন বলেন, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার বন্দুকধারীও রয়েছে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ইউক্রেনের দিকে অগ্রসর হয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুসারে তারা যেন সীমান্ত পাড়ি দিতে পারে সে জন্য ইউক্রেনে একটি পথ খোলা রাখা হয়েছিল।

তিনি বলেন, সব অপরাধী, সংগঠক ও হুকুমদাতাকে অনিবার্যভাবে শাস্তি দেওয়া হবে। অপরাধী ও হুকুমদাতা যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। এই হামলার সকল মদদদাতাকে শনাক্ত ও শাস্তি দেওয়া হবে। যারা এই নৃশংসতা এবং রাশিয়া ও আমাদের জনগণের বিরুদ্ধে এই হামলা প্রস্তুতি গ্রহণ করেছে তাদের চিহ্নিত করব ও শাস্তি দিব।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি সার্ভিস জানিয়েছে, হামলায় জড়িত বন্দুকধারীদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছিল। তাদের ইউক্রেন সীমান্তের কাছ থেকে আটক করা হয়েছে। তাদের এখন মস্কোয় স্থানান্তর করা হচ্ছে।

সিনিয়র রুশ আইনপ্রণেতা আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, ইউক্রেন যদি এই হামলায় জড়িত থাকে তাহলে রাশিয়া অবশ্যই যুদ্ধক্ষেত্রে এর যোগ্য ও স্পষ্ট জবাব দেবে।

তবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ রয়টার্সকে বলেছেন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন জড়িত নয়। রুশ হামলাকারীদের হাত থেকে ইউক্রেন নিজের সার্বভৌমত্ব রক্ষা করছে; নিজের এলাকা মুক্ত করছে এবং দখলদারদের সেনাবাহিনী ও সামরিক স্থাপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন কোনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে না।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিভ বলেছেন, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা ১০৭ জনের মতো মানুষের জীবনের বাঁচাতে চেষ্টা করছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ