নবীন নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি মার্কিন নাগরিকত্বের বিষয়ে গোল্ড কার্ড চালুর কথা জানান। এটি পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬০ কোটি টাকা); যা মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে। খবর সিএনএনের।
মঙ্গলবার ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনার একটি গ্রিন কার্ড আছে, তবে এটি গোল্ড কার্ড। আমরা এই গোল্ড কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি এবং এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি নাগরিকত্বের পথও তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।
আগামী দু’সপ্তাহের মধ্যেই এই কার্ড বিক্রি শুরু হবে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ কার্ড বিক্রি করা যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।
রাশিয়ান অলিগার্কদের কাছে কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা— জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অভিজাতদের চিনি যারা খুব ভালো মানুষ।’
অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি। আমেরিকার আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসনের একাংশ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ