নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৯ এ.এম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন, যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন। বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়।
তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। এ বিষয়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ