নবীন নিউজ ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১ এ.এম
সংগৃহীত ছবি
১২ দেশ থেকে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে সৌদি আরব ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করেছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে আরেক পাকিস্তানিকে বের করে দিয়েছে ইউএই।
সেইসঙ্গে ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।
বিভিন্ন দেশ থেকে বিতাড়িত এসব পাকিস্তানির মধ্যে ১৬ জনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মানব পাচার বিরোধী সার্কেলে এবং ছয়জনকে লারকানা, কালাত, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা ও শাহিওয়াল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া একই সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষও বিভিন্ন কারণে ৮৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। তাদের নথি ঠিকমতো ছিল না বলে জানানো হয়েছে।
সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরব পাকিস্তানি অনেক নাগরিককে ইতোমধ্যে বিতাড়িত করেছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ