নবীন নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ পি.এম
সংগৃহীত ছবি
এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে ২০১৩ সালে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (টেশিস) সাড়ে পাঁচ একর জমি দখল করে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নিয়ম মেনে অধিগ্রহণ করলে যার মূল্য দাঁড়াতো ৪০৩ কোটি টাকা। এক যুগ ধরে এমন অনিয়ম চললেও সমাধানের কোন উদ্যোগ নেয়নি এনএসসি।
সব সম্ভবের দেশ বাংলাদেশে এও সম্ভব। যেখানে এক মন্ত্রণলয়ের দখলদারিত্বের শিকার হয় অন্য মন্ত্রণালয়। ২০১৩ সালের ১৩ মার্চ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের প্রায় সাড়ে পাঁচ একর জমি দখল করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অভিযোগ আছে দিন দুপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে টঙ্গী এলাকার এই জমি দখল করা হয়। কোন প্রকার অধিগ্রহণ কিংবা চুক্তি না করে অবৈধ জানার পরও সেখানে গাজীপুরের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের নামে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ।
টেশিসের সহকারী ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, 'গেটের তালা ভেঙে তারা অতর্কিতভাবে সবাই ঢুকে পড়ে। আমরা সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের সামর্থ অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় করি। তারা তারা মাদের বাধা উপেক্ষা করে এখানে নির্মাণকাজ চালিয়ে যায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা করা হয়েছে।'
সরকারি সম্পত্তির ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ মোতাবেক টঙ্গী মৌজায় এই সম্পত্তি বাবদ ৪০৩ কোটি টাকা টেশিসকে পরিশোধের কথা জাতীয় ক্রীড়া পরিষদের। অথবা পিডব্লিওডি রেটে ভাড়া প্রদাণ করলেও সেই অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি টাকা। বিষয়টি সুরাহায় বারবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও আসেনি কোন জবাব।
রেজাউল করিম আরও বলেন, 'তাদের সঙ্গে অনেকবার চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। একাধিক মিটিংও হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি হয়নি।'
৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দখল হওয়া সম্পত্তি ফিরে পেতে আবারো তৎপরতা শুরু করে টেশিস। জমিতে নিজস্ব সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি উদ্যোগ নেয়া হয় চলমান নির্মাণ কাজ বন্ধের। যদিও বিষয়টি নিয়ে একেবারেই নির্বিকার এনএসসি। এমন পরিস্থিতিতে একদিকে যেমন ক্ষতির শিকার হচ্ছে টেশিস, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পে থাকা আর্চারদের অনুশীলন।
আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান বলেন, 'মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে কী ব্যাপার আছে সেটা তো আমাদের দেখার বিষয় না। ভয় পাচ্ছে ওনারা যদি বেশি আক্রমণাত্মক হয়ে যান। আমি মনে করি, এখানে জাতীয় ক্রীড়া পরিষদেরও কিছু দেখবার আছে। কেননা আমরা তো ওনাদের অনুমতি নিয়েই ঢুকেছি।'
টঙ্গীর এই স্টেডিয়াম ছাড়াও বিগত সরকারের সময় আরো বহু স্থাপনা নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে মানা হয়নি সরকারি বিধিনিষেধ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন