নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫০ এ.এম
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণের পর চতুর্থ রাষ্ট্রপ্রধান (সরকারপ্রধান)) হিসেবে যুক্তরাষ্ট্র করছেন ভারতের প্রধানমন্ত্রী। যেকোনো মার্কিন প্রেসিডেন্টের কার্যকালে এটিই হবে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর দ্রুততম সফর। সফর ঘিরে চলছে নানা বিশ্লেষণ।
ট্রাম্প-মোদি বৈঠকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে সেটি আগেই জানিয়েছিল দিল্লি। বৃহস্পতিবারের ওয়াশিংটন-দিল্লি বৈঠকে এবার সত্যি হতে চলছে সেই গুঞ্জন।
মোদির যুক্তরাষ্ট্র সফরে অভিবাসন ইস্যুকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে পারেন দুই নেতা। ভারতীয়দের প্রত্যাবাসনে অমানবিক আচরণ বন্ধ করতে ট্রাম্পকে মানানোর চেষ্টা করতে পারেন নরেন্দ্র মোদি।
বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আঘা বলেন, ভারতীয়দের জন্য এইচ-ওয়ান ভিসার বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হবে। কারণ, অনেক বড় পরিসরে ভারতীয় প্রতিষ্ঠান সেখানে রয়েছে। মার্কিন প্রতিষ্ঠানও ভারত থেকে প্রযুক্তিখাত সংশ্লিষ্ট জনবল চায়। মার্কিন প্রেসিডেন্ট আগে এই ভিসা বন্ধ করতে চাইলেও এখন তিনি নিজেই দক্ষ জনবল চাচ্ছেন।
বাণিজ্য ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকটিতে। এর আগে, স্টিল ও অ্যালুমিনিয়াম জাত পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন। যাতে বেশ ভোগান্তিতে পড়তে হতে পারে নয়াদিল্লিকে। মনে করা হচ্ছে, শুল্ক মওকুফের বিষয়ে দাবি জানাতে পারেন নরেন্দ্র মোদি। এছাড়াও, প্রতিরক্ষাখাত সংক্রান্ত সমঝোতায় পৌঁছাতে পারে দুই দেশ; হতে পারে এলএনজি সংক্রান্ত চুক্তি।
ভারতের সাবেক কূটনীতিক অনুরাগ ত্রিগুনায়াত বলেন, স্টিল এবং অ্যালুমিনিয়াম আমাদের রফতানি করা দু’টি প্রধান পণ্য। তারা ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা দিয়েছে। যা মধ্য এশিয়ার জন্য উদ্বেগজনক। একই সাথে এটি আফগানিস্তান এবং ভারতের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিতরূপেই বলতে পারি এই বিষয়গুলোতে আলোচনা হতে পারে।
তবে, সব ছাপিয়ে দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক সফল হবে কিনা সেটিই এখন দেখার বিষয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ