শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম

নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এ.এম

সংগৃহীত ছবি

ঢাকা ওয়াসার মজুত মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য আট সদস্যবিশিষ্ট একটি নজরদারি টিম গঠন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নজরদারি টিমের অনুমোদন দেন।

নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে ওই অফিস আদেশে জানানো হয়, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়। পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়‍্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসংগতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করতে হবে।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরে বাস্তবায়ন করছে কি না তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসংগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ নজরদারি টিমের আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির হিসাব বিভাগের উপ-প্রধান অর্থ কর্মকর্তা আনিসুর রহমান পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার অভ্যন্তরীণ অডিট বিভাগের অডিট অফিসার শহিদুল হককে।

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার এমআইএস বিলিং বিভাগের প্রোগ্রামার আরিফ উজ্জামান, কমন সার্ভিস বিভাগের সহকারী সচিব মোরশেদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার এনামুল হক, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী তৌফিক হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা রোকন-উজ-জামান।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন