শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ জন মাওবাদী নিহত

নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ এ.এম

সংগৃহীত ছবি

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে আরও প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। চলতি বছরে দেশটির সবচেয়ে বড় এনকাউন্টারের ঘটনা এটি।

গোপন সূত্রের বরাতে সেখানে অভিযান চালায় দেশটির নিরাপত্তাবাহিনী। জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স ও বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর হাতে নাস্তানাবুদ হয় মাওবাদীরা।

অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্রসহ অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজি) পি সুন্দররাজ বলেন, এনকাউন্টারে নিহত একজন সেনা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং অপরজন মাওবাদীবিরোধী অভিযানে বিশেষজ্ঞ স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) রাজ্যস্তরের সদস্য ছিলেন।

এই অভিযানের প্রশংসা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, নকশালমুক্ত ভারত অর্জনের পথে এটি বড় সাফল্য। গত বছর তিনি ২০২৬ সালের মধ্যেই মাওবাদী বিদ্রোহ দমন করার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, দেশ তথা রাজ্য থেকে সমূলে নকশালদের উৎখাত করতে হবে।

জানুয়ারির শুরুতেও বিজাপুরের একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযান। ৩১ জানুয়ারির সেই অভিযানে প্রাণ হারায় আটজন মাওবাদী।

উল্লেখ্য, ভারতীয় সৈন্যরা ১৯৬৭ সাল থেকে মাওবাদীদের সাথে লড়াই করে আসছে। দেশটির সরকারি নথি অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে গত বছর ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ছত্তিশগড়ের। বিদ্রোহীদের দাবি, প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের জন্য তারা লড়াই করছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ