নবীন নিউজ, ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ১১:৫৭ এ.এম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাইয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ অন্তত ১০০ জনের খোঁজ মিলছে না। প্রায় তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি বা দাপ্তরিক কার্যক্রমেও তারা আছেন অনুপস্থিত।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, শিক্ষার্থী হত্যা, হামলা করে আহতের ঘটনায় ১৬ জুলাই এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই শিক্ষক, চার কর্মকর্তা, পাঁচ কর্মচারী ও অন্তত ৮০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসেননি। তারা কোথায় আছেন, সে বিষয়েও কোনো তথ্য নেই কর্র্তৃপক্ষের কাছে।
গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বহিরাগত আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাঈদ মিয়া এবং আহত হন প্রায় ৫০ শিক্ষার্থী ও সাংবাদিক। আবু সাঈদ নিহতের খবর প্রকাশিত হওয়ার পর ওইসব হামলাকারীকে ধাওয়া দেন আন্দোলনকারীরা। ধাওয়ার মুখে তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং গ্যারেজের পেছনের দেয়াল টপকে বেরিয়ে যান।
ওইদিন সরাসরি হামলায় জড়িত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, পলাশসহ বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি। আর সরকার পতনের পর এবং গেটের সামনে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর থেকে হামলায় জড়িত অন্য শিক্ষক লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল, কর্মকর্তা তৌহিদুল জনি, হাফিজুর রহমান তুফান, কর্মচারী আশিকুন্নাহার টুকটুকি, নুরুন্নবী, সুবহান মোক্তার, আমির হোসেনসহ বেশ কয়েকজন আত্মগোপনে রয়েছেন।
এদিকে হামলা ও আবু সাঈদ নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই ১৭ নামধারী আসামি ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে তাজহাট থানায় মামলা করেন। এ মামলার আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নামধারী অন্তত ছয়জন।
এ ছাড়া অনেক ছাত্রলীগ কর্মী রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয় খোলার পর এখনো আসেননি। তবে বিশ্ববিদ্যালয় খোলার পর বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে পরীক্ষা দিতে এলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা এবং শিক্ষার্থীরা পরে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে জুতার মালা টানিয়ে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘তারা অন্যায় করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে আবার সামনে ঘোরাফেরা করছেন। এই প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আসামিরা কোথায় আছেন, তা এখনো পুলিশ শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি। এসব খুবই দুঃখজনক।’
এদিকে আত্মগোপনে থাকা বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মাত্র দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তারা বলেন, ‘হলের একটা সিটের জন্য আমরা নিরুপায় হয়ে ছাত্রলীগে যোগদান করি। সভাপতি, সম্পাদকসহ কট্টর ছাত্রলীগ নেতারা আমাদের বাধ্য করে তাদের প্রোগ্রামে যেত। তবে আমরা যে এসবে এভাবে জড়িয়ে যাব ভাবতে পারিনি। আজকে এসবের কারণে লুকিয়ে থাকতে হচ্ছে।’
আবু সাঈদ হত্যা মামলার আসামি ও হামলায় জড়িত থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের বিচার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তদন্তের প্রতিবেদন অনুযায়ী যদি কোনো শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তবে আইনশৃঙ্খলা কমিটির মতামত সাপেক্ষে সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব।’
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি