নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১১:১৩ এ.এম
রংপুরের গঙ্গাচড়ায় সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২ নভেম্বর) রাত ১১টায় রংপুর র্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার স্বাধীন গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আনারুল মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সালমান নূর আলম বলেন, সিয়ামের লাশের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি ও উদ্ধার করা আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, ঘটনার রাতে আসামি স্বাধীনকে খালি গায়ে সিয়ামের বাসার পাশে দেখা গেছে। সিয়ামের লাশের পাশ থেকে উদ্ধার করা রক্তাক্ত গেঞ্জির প্রকৃত মালিক খুঁজতে গিয়ে জানা যায়, গেঞ্জিটি স্বাধীনের। এসব বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত রোববার (২৭ অক্টোবর) আনুমানিক রাত ৯টার পর থেকে সিয়াম নিখোঁজ হন। সোমবার (২৮ অক্টোবর) সকালে লালচাঁদপুর নয়াপাড়া এলাকায় তিস্তা ব্যারেজ প্রকল্পের স্লুইজ গেটের পাশের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা