মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

নবীন নিউজ ডেস্ক ২১ মার্চ ২০২৪ ১১:৪২ এ.এম

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। ছবি: সংগৃহীত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন। 

স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

চলতি মাসের শুরুর দিকে আয়ারল্যান্ডের সংবিধানের পরিবার ও নারী সংক্রান্ত বিষয়ে দুটি গণভোটের আয়োজন করা হয়। উভয় ভোটেই বড় ব্যবধানে পরাজিত হয় ভারাদকারের ক্ষমতাসীন জোট সরকার। ওই পরাজয়ের জন্য ভারাদকারকে দায়ী করেছিলেন সমালোচকেরা।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন লিও ভারাদকার। তিনি বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন। আয়ারল্যান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আর ‘সেরা  উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি। 

ভারাদকার বলেন, তিনি অবিলম্বে দল থেকে পদত্যাগ করছেন। তার দলে যিনি নতুন প্রধান হিসেবে নির্বাচিত হবেন, তিনিই আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আইরিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ৬ এপ্রিল দলের নতুন প্রধান নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

ভারাদাকারের পদত্যাগের ফলে আয়ারল্যান্ডে আগাম নির্বাচনের প্রয়োজন পড়বে না। তবে এমন সময়ে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, যখন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আর মাত্র ১০ সপ্তাহ বাকি। আর আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি রয়েছে।

এদিকে ভারাদকারের পদত্যাগের ঘোষণার পর আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম সামনে এসেছে। তারা হলেন—উচ্চশিক্ষা মন্ত্রী সিমন হ্যারিস, উদ্যোক্তাবিষয়ক মন্ত্রী সিমন কোভেনি, সরকারি ব্যয়বিষয়ক মন্ত্রী প্যাসক্যাল ডোনোহাউ ও বিচারবিষয়ক মন্ত্রী হেলেন ম্যাকএন্টি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ