নবীন নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪২ পি.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলাধীন মহাসড়কের ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও আহতদের চমেক হাসপাতালে ভর্তি করান। এদিকে হতাহতরা ঢাকা থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন।
কিন্তু পথে ভয়াবহ এ দুর্ঘটনায় আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। নিহতরা হলেন- ঢাকা নারায়নগঞ্জের সৈয়দপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৬২) এবং আনোয়ার হোসেনের শ্যালিকা ঢাকা বংশাল থানার নাজিরা বাজার এলাকার মো. ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা হোসেন (৬০)। এছাড়া আহতরা হলেন- একই পরিবারের বাসিন্দা কাজী রিয়াদ (৩৪) ও মাইক্রোবাস চালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস সকাল ৬টার দিকে দ্রুতগতিতে সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কের ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত আরও ৩ জনকে চমেক হাসপাতালে পাঠালে সেখানে নিহত আনোয়ারের শ্যালিকা বিবি রহিমাও মারা যান। এছাড়া চালকসহ দুই জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লা আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে একজনকে নিহত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
পরে হাসপাতালে আরও একজন মারা যান। গাড়িতে আত্মীয় স্বজন মিলে ৮ জন উপস্থিত ছিলেন।
নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা বলেন, সড়ক দুর্ঘটনায় আমার বাবা ও খালা মারা গেছেন। কক্সবাজার ভ্রমণের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুমিন এ দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ এবং হাসপাতালে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা