নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ১০:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান এবং ঋণ বন্ধের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার কিছুক্ষণ আগেই এটি স্থগিত করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিচারক লরেন আলিখান আগামী সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। সোমবার আদালত এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে জানানো হয়েছে।
অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদেশটি স্থগিত করা হয়।
এর আগে হোয়াইট হাউস বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংস্থাগুলোকে সমস্ত ফেডারেল আর্থিক সহায়তার বাধ্যবাধকতা বা বিতরণ সম্পর্কিত সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন।
এতে বলা হয়েছে, নতুন প্রশাসনকে তাদের এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ অনুদান এবং ঋণ মূল্যায়ন করার জন্য সময় দেয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার বিচারক আলি খান বলেছেন, তিনি একটি সংক্ষিপ্ত স্থগিতাদেশ জারি করছেন যা স্থিতাবস্থা বজায় রাখবে।
এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন।
এরপর সাধারণ জনগণ ও বিরোধীদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সবার আশঙ্কা ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত হবে এবং লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে।
হোয়াইট হাউসের এই আদেশ দুর্যোগ ত্রাণ থেকে শুরু করে ক্যান্সার গবেষণা পর্যন্ত ফেডারেল কর্মসূচির জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলারের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সবার।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ