নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৩:৫২ পি.এম
সংগৃহীত ছবি
গাজার জনগণের জন্য রমজান সর্বদাই উষ্ণতা, উদারতা এবং ব্যস্ত বাণিজ্যের সময়। কিন্তু এ বছর পবিত্র মাসটি এমন সময় এসেছে যখন ফিলিস্তিনের বাসিন্দারা ১৫ মাসের বিধ্বংসী ইসরায়েলি আক্রমণ থেকে রিজেদের পুনরুদ্ধার করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এত সব কষ্ট সত্ত্বেও গাজার জনগণের মধ্যে রমজান উপলক্ষ্যে শালীন সাজসজ্জার প্রদর্শনী দেখা গেছে। অস্থায়ী, স্থায়ী, বিধ্বস্ত ঘরগুলোর দরজায় দেখা মিলেছে ঝুলন্ত সাধারণ লণ্ঠন, আলোকসজ্জা। বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড় দেখা গেছে। সবমিলিয়ে রমজান উপলক্ষ্যে বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে বিধ্বস্ত আমেজ।
উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে একটি তাঁবুতে বসবাস করা মাহদি আবু রুকবা নামে একজন জানান, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে পবিত্র মাসকে স্বাগত জানাতে হচ্ছে। তবু সন্তানদের নিয়ে একটু আমেজে বেঁচে থাকার চেষ্টা। কয়েকটি সাধারণ সাজসজ্জা কিনেছিলাম এবং আমাদের তাঁবুর প্রবেশদ্বারে ঝুলিয়ে দিয়েছিলাম। এবারের রমজান অন্য বছরের মতো নয়, তবে কিছু করার নেই। তাছাড়া এটি বিশ্বকে আমাদের দুঃখকষ্ট এবং আমাদের জীবনের বাস্তবতা মনে করিয়ে দেওয়ার একটি উপায়।
আবু রুকবার পরিবার গত রমজানেও দক্ষিণের একটি তাঁবুতে বসবাস করছিলেন। এখন তিনি উত্তরে বসবাস করছেন। গত ১৯ জানুয়ারী ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অনেকেই নিজস্ব এলাকায় ফিরে গেলেও তিনি অপেক্ষা করছেন।
তিনি বলেন, ইসরায়েলের আক্রমণে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিজের অঞ্চল ছেড়ে অন্য একটি এলাকার ধ্বংসাবশেষের মধ্যে আছি। সন্তানদের জন্য একটি ছোট লণ্ঠন কিনেছিলাম। আশা করছি, এর নরম আভা উদযাপনের অনুভূতি জাগাবে।
গাজার ব্যবসায়ীদের জন্যও এটি চ্যালেঞ্জিং সময়। অন্য সব বছরগুলোর মতো এবার ব্যস্ত সময় যাচ্ছে না তাদের। গাজা শহরের আল সাহাবা বাজারের ব্যবসায়ী গাজী মাকতা বলেন, সত্যি বলতে জিনিসপত্র খুবই দুষ্প্রাপ্য। খাদ্য পাওয়া গেলেও রমজানের অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া কঠিন। খুব কমই নতুন কোনো গৃহস্থালী সামগ্রী বা সাজসজ্জা আছে। যা পাওয়া যায় তা যুদ্ধের আগের অবশিষ্টাংশ এবং দাম খুব বেশি।
কথা হয় ৪০ বছর বয়সী মিসেস ইয়াঘির সঙ্গে। যিনি যুদ্ধে হারিয়েছেন সর্বস্ব। তিনি বলেন, যুদ্ধে সব হারিয়েছি। এখন রমজান উপলক্ষে কেনাকাটা জরুরি। কিন্তু বাজারে দাম অনেক বেশি। তাও যতটা পারা যায় চেষ্টা করছি। এগুলো দিয়েই থাকার পরিবেশটা গুছিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আমি আশা করি সামনের রমজান আরও ভাল হবে। আমাদের পরিবারের সকল সদস্যরা আগের মতোই টেবিলের চারপাশে জড়ো হব।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ