নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৬ এ.এম
হামাস ৬ ইসরায়েলি জিম্মিকে ফেরত দিলেও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়নি ইসরায়েল। পরবর্তী ধাপের বন্দিদের আনুষ্ঠনিকতা ছাড়া মুক্তি দেয়া পর্যন্ত ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েলি বন্দিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের ফেরত দিয়েছে। পাশাপাশি বন্দিদের সাথে নিন্দনীয় ব্যবহার করা হয়েছে। তাই পরবর্তী বন্দীদের কোনোরকম অনুষ্ঠান ছাড়া মুক্তি দেয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করা হয়েছে।
এদিকে, অপেক্ষায় থেকেও ফিলিস্তিনিরা ছাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাদের স্বজনরা। অপরদিকে, নির্ধারিত সময়ের মধ্যে বন্দী মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে হামাস।
প্রসঙ্গত, গতকাল শনিবার বন্দি বিনিময়ের সপ্তম দফায় ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এদের মধ্যে চারজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে আটক হয়েছিল। বাকী দুইজন ১০ ও ১১ বছর ধরে গাজায় বন্দি ছিলেন। এর বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা ছিল। যাদের মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। তবে শর্ত অনুযায়ী এখনও তাদের মুক্তি দেয়নি ইসরায়েল।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ