নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ১১:১৮ এ.এম
ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস)। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে অভিবাসন ও চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে।
সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।
আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু এখন থেকে নতুন নিয়মের কারণে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না।
ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়ত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।
আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, পরীক্ষায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রার্থীদের জন্য ভালো হবে। আমরা আমাদের কর্ম বা শিক্ষাজীবনের সব ক্ষেত্রেই কলম ব্যবহার করি। কলমের সঙ্গে প্রার্থীদের ইরেজার বা শার্পনার ব্যবহারের প্রয়োজন নেই। পেনসিল ধারালো করা বা লেখা মুছে ফেলার জন্য পরীক্ষায় যথেষ্ট সময় ব্যয় হয়। তাই কলম ব্যবহারের ফলে সময় বাঁচবে এবং প্রার্থীরা উত্তর তৈরিতে সেই সময় কাজে লাগাতে পারবেন। এটি একটি নতুন নিয়ম এবং এটি অনেক দেশেই দেওয়া হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, নতুন এ নিয়মের ফলে প্রার্থীদের সঙ্গে কিছু নিয়ে আসতে হবে না। কোনোকিছু নিয়ে আসার ঝামেলা থাকবে না। পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং আরও দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। আমরা আমাদের প্রত্যাহিক জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, ফরম পূরণ বা স্বাক্ষরের জন্য কলম ব্যবহার করি। তাই আইইএলটিএস পরীক্ষায় এখন থেকে কলম ব্যবহারের ফলে প্রার্থীরা প্রত্যাহিক জীবনে কলম ব্যবহারের সুবিধা পরীক্ষাতেও পাবেন।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি