নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৯:০৬ এ.এম
গ্রীনল্যান্ড ইস্যুতে নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডারস ভিস্টিসেন। মঙ্গলবার স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় তিনি গ্রীনল্যান্ড ইস্যুর সমালোচনা করেন। খবর আরটিই'র।
স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এরপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করে আসছেন।
তিনি গ্রিনল্যান্ড হস্তান্তরে ডেনমার্ককে রাজি করানোর ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথাও অস্বীকার করেননি। এদিকে স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় অশ্লীল ভাষা ব্যবহারের জন্য ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডার্স ভিস্টিসেনকে বরখাস্ত করা হয়েছে।
অ্যান্ডারস ভিস্টিসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সতর্কভাবে শুনুন। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমাকে একটি শব্দ প্রয়োগ করতে দিন, যেটা হয়তো আপনি বুঝবেন। মি. ট্রাম্প (আপত্তিকর শব্দ)।’ এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাই স্টেফানুটা বলেন, ‘গণতন্ত্রের এই হাউসে ট্রাম্প সম্পর্কে আমরা যাই ভাবি না কেন, এমন ভাষা ব্যবহার করা যাবে না।’
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ