নবীন নিউজ ডেস্ক ২১ জানু ২০২৫ ০৮:৫৪ এ.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও ১৪টি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন, সুজনকে রাত ১০টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা রয়েছে। এছাড়াও আরও দুইটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে দেখা যায়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা