রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, তার দেশ পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু রাশিয়ার কাছে কত পরমাণু অস্ত্র মজুদ আছে তা কি জানেন?
ফেডারেশন অব অ্যামেরিকান সায়েন্টিস্ট’ বা এফএএস-এর হিসেবে রাশিয়ার কাছে পাঁচ হাজার ৫৮০টি পরমাণু অস্ত্র আছে। এর মধ্যে ১,৭১০টি অস্ত্র মোতায়েন অবস্থায় আছে। ৮৭০টি আছে ভূমিতে থাকা ব্যালিস্টিক মিসাইলে, আর ৬৪০টি আছে ডুবোজাহাজে থাকা ব্যালিস্টিক মিসাইলে। আরও প্রায় ২০০টি পরমাণু অস্ত্র বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে।
রাশিয়া ছাড়া আর কোনও দেশের কাছে এতগুলো পরমাণু অস্ত্রের মজুদ নেই।
কখন ব্যবহার করা হবে এসব অস্ত্র
২০২০ সালে রাশিয়ার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়, পরমাণু বা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র দিয়ে রাশিয়ার উপর হামলা হলে বা প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করে ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে নিয়ে গেলে’ এই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।
পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তারাও তা করবে। সোভিয়েত ইউনিয়ন সবশেষ ১৯৯০ সালে এমন পরীক্ষা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র সবশেষ পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে। এছাড়া চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে, ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০১৭ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।
চুক্তি থেকে রাশিয়ার সরে আসা
রাশিয়া ১৯৯৬ সালে ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট ব্যান ট্রিটি’ বা সিটিবিটিতে সই করেছিল। পরে ২০০০ সালে সেটি অনুমোদন করে। তবে গত বছর এই চুক্তি থেকে রাশিয়াকে সরিয়ে নেওয়ার চুক্তিতে সই করেন পুতিন। যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চুক্তিটি সই করলেও কখনও অনুমোদন করেনি।
নিউক্লিয়ার বাক্স
রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্টের। সেজন্য ‘চেগেত’ নামের একটি নিউক্লিয়ার বাক্স সবসময় তার সঙ্গে থাকে। এই বাক্সের মাধ্যমে প্রেসিডেন্ট তার পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।
সূত্র: ডয়েচে ভেলে
নবীন নিউজ / আ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ