নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০১:৩০ এ.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করতে পারবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়া গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করছেন, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের এই কৌশলগত চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানসহ যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো ও তেহরান উভয়ই দাবি করেছে, তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।
ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও ইরানের প্রতি নিন্দা জানিয়েছে। যদিও তেহরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তারা ইরানি ক্ষেপণাস্ত্র পেয়েছে কিনা। তবে ক্রেমলিন জানিয়েছে, তাদের সহযোগিতা ‘সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোতেও’ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফরে ইরানের জ্বালানি খাতের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পুতিন এর আগে গত অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন এবং তুর্কমেনিস্তানের এক সাংস্কৃতিক ফোরামের সাইডলাইনে বৈঠক করেছিলেন।
এই চুক্তি রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ