নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ১০:৫৩ এ.এম
দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধ বিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এরইমধ্যে গাজায় নতুন করে হামলার হুমকি দিয়ে রেখেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল।
তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।
ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার।
গাজায় নেতানিয়াহুর ফের যুদ্ধ শুরুর হুমকি নিয়ে আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ‘মূলত গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরাইল। যে কারণে নেতানিয়াহু ফের যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছেন। নেতানিয়াহু যা বলছেন তা আক্ষরিক অর্থে নেয়ার বিষয় নয়।’
মারওয়ান বিশারা বলেন, এটা ঠিক যে, নেতানিয়াহু ৭ অক্টোবরের পরের সপ্তাহ এবং মাসগুলোতে যেখানে ছিলেন, তার চেয়ে আজ তার রাজনৈতিক অবস্থান ভালো। গত বছরের পর তিনি অনেক ইসরাইলিদের কাছে নিজেকে একজন যুদ্ধের নায়ক হিসেবে প্রমাণ করেছেন। তিনি যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করেছেন, হামাসের অবকাঠামো ধ্বংস করেছেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কি এখন নির্বাচনে জয়ী হওয়ার অবস্থানে আছেন? আমার তো সেটা মনে হয় না।
এই কারণেই নেতানিয়াহু এই কৌশল চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন বিশারা।
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু এখনও মনে করেন তার জনপ্রিয়তা ফিরে পাওয়ার আরও অনেক জায়গা রয়েছে। কারণ যুদ্ধের লক্ষ্য, যেমনটি তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর নির্ধারণ করেছিলেন, তা পূরণ হয়নি।’
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ