নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০৯:০৩ এ.এম
মোটরসাইকেল, বাস, প্রাইভেটকারসহ দ্রুত গতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে শরীয়তপুরের ব্যাস্ততম সড়ক-মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিকশা। অথচ এসব গাড়ির নেই কোনো রেজিস্ট্রেশন। এছাড়া বেশিরভাগ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। বছরের পর বছর ধরে মাসোয়ারা দিয়ে চলছে এসব যানবাহন।
সিএনজিচালিত অটোরিকশার চালকরা প্রতিটি উপজেলাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক মনোহর বাজার মোড়, কোর্ট চত্বর, চৌরঙ্গী মোড়সহ পৌর বাসস্ট্যান্ডে গড়ে তুলেছে নিজেদের আধিপত্য। অথচ তাদের অটোরিকশাগুলোর সড়কে চলাচলের নেই কোনো অনুমোদন।
রেজিস্ট্রেশন পেতে অনেক অটোরিকশার বিপরীতে ব্যাংকে টাকা জমা দেয়া হলেও, কোনো আবেদন করা হয়নি। ফলে এ পর্যন্ত একটিরও আবেদনও জমা পড়েনি জেলা বিআরটিএ অফিসে।
সিএনজিচালিত অটোরিকশা ফেডারেশনের তথ্যমতে জেলার প্রায় ৩ হাজার অটোরিকশার মধ্যে রেজিস্ট্রেশন নেই একটিরও।
তবে চালকরা বলেছেন টাকা জমা করে আবেদন করতে হবে, এটা তারা জানতেন না। আর বেশিরভাগ চালকরা বলেছেন তারা সড়কে আইনিভাবে চলতে চান।
শরীয়তপুর সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইয়ার খান বলেন, অটোরিকশাগুলোর নম্বর পেতে আমরা চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব সমস্যা সমাধান হবে।
এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে বিআরটিএর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। হয় রেজিস্ট্রেশন করতে হবে, নয়তোবা অটোরিকশাগুলোর চলাচল বন্ধ করে দেয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা