নবীন নিউজ ডেস্ক ১৭ জানু ২০২৫ ১২:৫০ পি.এম
ছবি- সংগৃহীত।
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ মাওবাদী নিহত হয়েছেন। এ নিয়ে চলতি জানুয়ারি মাসেই ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে নিহত মাওবাদী সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রতিবেদন থেকে জানা গেছে, মাওবাদীর সঙ্গে এখনো থেমে থেমে বন্দুক যুদ্ধ চলছে এবং পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে, গত রোববার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী নিহত হন। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘নিহতদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ মাওবাদী রয়েছেন। এদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’
পুলিশ সুপার আরও জানান, অভিযানে বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার জঙ্গলে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— একটি এসএলআর রাইফেল, একটি টুয়েলভ-বোর রাইফেল, দুটি সিঙ্গেল শট রাইফেল, একটি বিএজিএল লাঞ্চার, একটি দেশি ভার্মার বন্দুক। এ ছাড়া বিস্ফোরক, মাওবাদী প্রচারপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এসপি যাদব জানান, ‘১১ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজাপুর জেলার মাডেড থানা এলাকার বান্দেপাড়া-কোরেঞ্জেড জঙ্গলে অভিযান চালানো হয়।’
রোববার সকালে শুরু হওয়া বন্দুক যুদ্ধ বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত চলে। পরবর্তীতে অভিযানে নিহত মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা সকলেই মাওবাদী ইউনিফর্ম পরিহিত ছিলেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ