নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ১০:১১ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তবে পদত্যাগপত্রে কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সেখানে নিজের বিষয়ে ওঠা অভিযোগ এবং প্রধানমন্ত্রীর স্বাধীন পরামর্শকের দ্বারা তদন্তের বিষয়টিও উল্লেখ করেছেন টিউলিপ।
নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, সরকারের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তিনি পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় আমাকে আমার বর্তমান ও পূর্বের আর্থিক এবং জীবনযাত্রার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনার মিনিস্টারিয়াল স্ট্যানডার্ডের স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাসের প্রতি কৃতজ্ঞ।’
টিউলিপ আরও লিখেন, ‘আপনি জানেন, তদন্ত করে স্যার লরি নিশ্চিত করেছেন আমি মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ করিনি। তিনি জানিয়েছেন, আমি যেসব সম্পত্তির মালিক বা বসবাস করেছি সেগুলো নিয়ে কোনো অসঙ্গতির প্রমাণ তিনি পাননি। এ ছাড়া বৈধ ছাড়া অন্য কোনো উপায়ে আমার সম্পদ অর্জিত হয়েছে—এমন কিছুও তিনি বলেননি।’
পারিবারিক সম্পর্কের বিষয়ে টিউলিপ বলেছেন, ‘আমার পরিবারের সম্পর্কের বিষয়টি সবার জানা। যখন আমি মন্ত্রী হই আমি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সরকারকে সম্পূর্ণ তথ্য দিয়েছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, আমাকে উপদেশ দেওয়া হয়েছে, আমি যেন আমার পারিবারিক সম্পর্কের জায়গা উল্লেখ করি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খালা। আমি আপনাকে নিশ্চিত করছি, এসব বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি এবং করছি।’
‘তবে আমি মনে করছি, যদি আমি মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখি তাহলে সরকারের কাজে বিঘ্ন ঘটতে পারে। লেবার সরকারের প্রতি আমার আস্থা সবসময় থাকবে। এসব কিছু বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি৷’
সব শেষে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আপনার সরকারে কাজ করার সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ। এই সরকারকে ব্যাকবেঞ্চার এমপি হিসেবে আমার সমর্থন অব্যাহত রাখব।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ