খুলনার যে হোটেলে ১ টাকায় মেলে পেঁয়াজু-বেগুনি
পবিত্র রমাজান মাসেই যেন সব বিক্রেতারা মাথাচাড়া দিয়ে ওঠেন। সারা বছর ধরে অপেক্ষা করেন এই মাসের। যত মুনাফা সব এক মাসেই লুটে নিবে হবে। এমন পরিবেশে বাজার করতে সাধারন মানুষের হিমশিম খেতে হয়।
তবে খুলনায় দেখা গেল এক ভিন্ন নজির। সেখানের ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইফতারসামগ্রীর প্রতিটি বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়। ইফতার কিনতে সাধারণ মানুষের ভিড়।
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা কালীবাড়ি বাজার এলাকার ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ইফতারের আগে তৈরি হয় দীর্ঘ লাইন।
সেখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাঁচা মরিচের চপের মতো সাধারণ ইফতারি বিক্রি হচ্ছে। ঐতিহ্যবাহী বা বিশেষ কোনো আইটেম না হলেও এখানকার ইফতারির একটা বিশেষত্ব আছে। যে পদই নেওয়া হোক না কেন, একেকটির দাম মাত্র এক টাকা করে। এ কারণেই দোকানে এত ভিড় দেখা যায়।
কিন্তু সারামাস এমন সহজলভ্য খাবারের সমাহার মেলেনা এসব ভাজাপোড়ার পদ বিক্রি হয় শুধু রমজান মাসে। অন্য সময় সেখানে সকালে রুটি-ডাল, আর অন্য সময় শুধু চা বিক্রি হয়।
ইকবাল হোটেলে ১ টাকার ইফতার আইটেম বিক্রি হচ্ছে প্রায় ১৮ বছর ধরে। দাম তখনো যা ছিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের এই সময়েও তা-ই আছে। তবে এ জন্য দিতে হচ্ছে ভর্তুকি।
এমন উদ্যোগে বর্তমানে শামিল রয়েছেন ১২ জন। ১২ জনের দলে হিন্দু-মুসলমান সবই আছেন। ১২ জনের প্রায় সবাই ছোটখাটো ব্যবসা করেন মহেশ্বরপাশার কালীবাড়ি বাজার এলাকায়। তবে এ হোটেলের শুরুটা করেছিলেন ৪৮ বছর বয়সী ইকবাল হোসেন একাই। আর এখন তাঁরা ১২ জন মিলে শ্রম আর অর্থ দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারিতে কিছু স্বস্তি আনার চেষ্টা করে যাচ্ছেন।
কম টাকায় ইফতারসামগ্রী কিনতে পারা গেলেও রয়েছে শর্ত। চাইলেও কেউ যত ইচ্ছা তত কিনতে পারবে না। সর্বোচ্চ ২০ টি ক্রয় করতে পারবেন ক্রেতারা।
জানা যায়, হোটেলটি মূল উদ্যোক্তা ইকবাল হোসেনের নিজের জায়গায়। বিয়েও করেননি ইকবাল। কোন পিছুটান না থাকায় অতিরিক্ত সঞ্চয়ের চিন্তা নেই। তাই সারা বছর যা আয় করেন তা দিয়েই এমন ভালো কাজের উদ্যোগ নিয়েছেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা