মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মহাকাশে কেন বাঁধ তৈরি করছে চীন?

নবীন নিউজ, ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৯:২৪ এ.এম

সংগৃহীত ছবি

মহাকাশে বাঁধ তৈরির পরিকল্পনা করছে চীন। এরই মধ্যে দেশটির এক বিজ্ঞানীর করা সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করা হয়েছে। চীনের এই উচ্চাভিলাষী এই পরিকল্পনার কথা সামনে আসতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, মহাকাশে কীভাবে আর কেনইবা তৈরি করা হবে এই বাধ?

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব প্রশ্নের জবাব। বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জোগান নিশ্চিত করতেই উচ্চাভিলাসী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং। এটা করা হবে মূলত মহাকাশে সোলার পাওয়ার স্টেশন তথা সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। আর এই পরিকল্পনাকে বলা হচ্ছে, ‘পৃথিবীর ওপর বা মহাকাশে আরেক থ্রি গর্জেস বাঁধ’।

 
চীনের মধ্যাঞ্চলে ইয়াংজি নদীর ওপর থ্রি গর্জেস ড্যাম নামে একটি বাঁধ রয়েছে যেটা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধ। মূলত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয় বাঁধটি। যেখান থেকে বছরে ৮৮.২ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়।
 
এই থ্রি গর্জেস ড্যাম নামের সঙ্গে মিলিয়ে মহাকাশের প্রস্তাবিত বাঁধকে বলা হচ্ছে, ‘থ্রি গর্জেস ড্যাম অন স্পেস ‘ বা ‘থ্রি গর্জেস ড্যাম অ্যাবাভ আর্থ’ যার অর্থ মহাকাশে থ্রি গর্জেস বাঁধ। আর এটার উদ্দেশ্যও বিদ্যুৎ উৎপাদন। যদিও এর বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দিহান বিশ্বের অনেক মহাকাশ গবেষক।
 
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্যে এই বাঁধ নির্মাণের নকশা এঁকেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। কীভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন বিজ্ঞানীরা, তার রূপরেখাও  প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
 
 
প্রতিবেদন অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার ওপরে পৃথিবীর জিয়োস্টেশনারি কক্ষপথে এক কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানো হবে। সেই সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
 
চীনা গবেষকদের দাবি, দিন-রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না। সেখান থেকে সবসময় বিদ্যুৎ পাওয়া যাবে। রকেট বিজ্ঞানী লং বিদ্যুৎ তৈরির এই নিরবচ্ছিন্ন প্রকল্পকে থ্রি গর্জেস ড্যামের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে এরই মধ্যে এর কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
 
বিজ্ঞানী লং বলেছেন, ‘আমরা এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। ভূপৃষ্ঠের ২২ হাজার ৩৭০ মাইল উপরে জিয়োস্টেশনারি কক্ষপথে থ্রি গর্জেস ড্যামের মতোই সৌর প্যানেল বসানো হবে। সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাব তা এক বছরে উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান হবে। এটা একটা অবিশ্বাস্য প্রকল্প। আমরা এখন শুধুই সামনের দিকে তাকিয়ে আছি।’
 
কীভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্পের বাস্তবায়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটের প্রয়োজন হবে। বর্তমানে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন চীনা মহাকাশ বিজ্ঞানীরা। পুনর্ব্যবহারযোগ্য ভারি বস্তু বহনে সক্ষম রকেট নির্মাণের চেষ্টা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানী লং। অবশ্য এই প্রকল্প নিয়ে চীন সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
 

সাউথ চায়না মর্নিং পোস্টকে বিজ্ঞানী লং জানিয়েছেন, এই প্রকল্পের জন্য মোট দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটের প্রয়োজন হবে। তার মধ্যে একটি হল ‘সিজেড-৫’। এটি লম্বায় ৫০ মিটার। দ্বিতীয় রকেটটির নাম ‘সিজেড-৯’ রেখেছেন চীনা মহাকাশ গবেষকেরা। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ এই দ্বিতীয় রকেটটি করবে বলে জানিয়েছেন বিজ্ঞানী লং।
 
লংয়ের কথায়, ‘সিজেড ৯-এর উচ্চতা হবে ১১০ মিটার। এটি ১৫০ টন পর্যন্ত সামগ্রী বহন করতে পারবে। পৃথিবীর নিম্ন কক্ষপথে সৌর প্যানেল পৌঁছে দেয়ার ক্ষেত্রে এটা হবে একটা আদর্শ বাহন। 
 
নাসার ‘স্যাটার্ন-৫’ এবং স্পেস লঞ্চ সিস্টেমে যে সব উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট রয়েছে, সেগুলো ১৩০ টন পর্যন্ত সামগ্রী বহন করতে পারে।’ সেখানে অতিরিক্ত ওজন বহনে চীনা রকেট রেকর্ড তৈরি করবে বলে মনে করেন তিনি।
 
এই ধরনের প্রকল্পের বিষয়ে বিশ্বের অনেক উন্নত দেশে আগেও আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। মূলত পৃথিবীতে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তিকেই বিকল্প হিসাবে ব্যবহার করতে চাইছেন গবেষকেরা।
 

পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশভিত্তিক সৌরশক্তি কেন্দ্রগুলো এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে ভূপৃষ্ঠে পাঠিয়েও থাকে। আন্তর্জাতিক স্তরে এর নাম ‘ম্যানহাটন প্রকল্প’। চীন এই ধরনের কাজই মহাশূন্য করতে যাচ্ছে বলে মনে করেন বিশ্বের গবেষকদের একাংশ। তবে নিঃসন্দেহে তা অনেকটা বড় আকারের হবে বলে স্পষ্ট করেছেন তারা।
 
গত কয়েক দশক ধরেই সৌরশক্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোচনা চলছে। সে ক্ষেত্রে মহাকাশকে কী ভাবে ব্যবহার করা যায়, তা-ই নিয়ে চিন্তাভাবনা করছেন তারা। চীনের উচ্চাভিলাষী প্রকল্পটি বাস্তবায়িত হলে গবেষণার নতুন দিক খুলবে বলেই মনে করা হচ্ছে।
 
গত শতাব্দীর স্নায়ুযুদ্ধের সময়ে মহাকাশ গবেষণা ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার সঙ্গে লড়াইয়ে নেমেছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে এই দৌড়ে শামিল হয়েছে চীনও। ইতিমধ্যেই অন্তরীক্ষে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করেছে দেশটি। এবার সেখানে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করলে যুক্তরাষ্ট্রকে তারা অনেকটাই পেছনে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ