নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৫:৫৮ পি.এম
প্রশ্ন: নামাজের মধ্যে প্রায় সময়ই আমার হাই আসে। এক্ষেত্রে আমার কী করা উচিত?
উত্তর: হাই নামাজের ভেতর আসুক বা বাইরে, সর্বাবস্থায় প্রথমেই তা রোধ করার চেষ্টা করবেন।
হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—হাই শয়তানের তরফ থেকে হয়। সুতরাং তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসাধ্য তা রোধ করে। কেননা কেউ হাই তুললে শয়তান তাকে নিয়ে হাসে। (সহিহ বুখারি, হাদিস ৬২২৬)
অন্য এক হাদিসে বিশেষভাবে নামাজের ক্ষেত্রেও এ হুকুম এসেছে। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— নামাজের মধ্যে তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসম্ভব তা রোধ করে। কেননা, শয়তান এ সময় (মুখ দিয়ে) প্রবেশ করে। (সহিহ মুসলিম, হাদিস ২৯৯৫; মুসনাদে আহমাদ, হাদিস ১১২৬২)
অতএব নামাজে হাই আসলে তা রোধ করার চেষ্টা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং হাই আসলে প্রথমেই যদি ঠোঁট চেপে তা পুরোপুরি রোধ করা সম্ভব হয়, তবে সেটিই করবেন।
আর এভাবে (নামাজের ভেতর বা এর বাইরে) হাই রোধ করা সম্ভব হোক বা না হোক, সর্বাবস্থায় হাই যদি এসেই যায়, তাহলে তখন এক হাত দ্বারা মুখ ঢেকে নেবেন।
সূত্র: বাদায়েউস সানায়ে ১/৫০৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪১১; হালবাতুল মুজাল্লী ২/২৩১; মারাকিল ফালাহ, পৃ. ১৯৪; আদ্দুররুল মুখতার ১/৬৪৫; ফাতহুল বারী ১০/৬৭২
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?