নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:৪২ এ.এম
সংগৃহীত ছবি
দশম শ্রেণির ৮০ ছাত্রীকে শার্ট খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে বেসরকারি স্কুলের এক প্রিন্সিপালের বিরুদ্ধে। ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির একজন কর্মকর্তা শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
অভিযোগ, ছাত্রীদের শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরে যেতেও বাধ্য করা হয়েছে। ধানবাদ জেলা প্রশাসক (ডিসি) মাধবী মিশ্র জানান, শুক্রবার ধানবাদের জোড়াপোখর থানার অধীন দিগওয়াদিহ এলাকার একটি নামী স্কুলে এমন ঘটনা ঘটেছে।
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার পরে দশম শ্রেণির ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং পরস্পরের শার্টে বার্তা লিখছিল। কিন্তু স্কুলের প্রিন্সিপাল ওই উদযাপনে আপত্তি জানান। এনিয়ে ছাত্রীরা প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। তবে এরপরেও ছাত্রীদের শার্ট খুলতে বলেন প্রিন্সিপাল।
অভিভাবকরা ডিসিকে জানান, ছাত্রীদের শার্ট ছাড়া ব্লেজার পরে বাড়ি পাঠানো হয়েছে।
মাধবী মিশ্র বলেছেন, অনেক অভিভাবক প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা ভুক্তভোগী ছাত্রীদের সঙ্গেও কথা বলেছি। প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিশ্র।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ